কুমিল্লায় ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। নিহত আবু কাউছার (৩০) জেলার বরুড়া উপজেলার বারাইপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আবু কাউছার কুমিল্লা রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে রেল লাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে আবু কাউছার নিহত হন।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নজরুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে বিকালে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
