ময়মনসিংহের নান্দাইল পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি পারভেজ আজাদ সোহাগ (২৪) সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। তিনি পৌর শহরের কাকচর এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কালাম আজাদের পুত্র।
বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে নান্দাইল মডেল থানার সামনে পুরাতন সড়কের উপর কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে চলে যায়।
ঘটনার পরপরই তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
