চট্টগ্রামে অভিযানে গ্রেফতার ৯৩

আপডেট : ১৬ অক্টোবর ২০১৫, ১১:২২
চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৯৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালানো হয়। এসময় ১৫২ লিটার চোলাই মদ ও প্রায় তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
 
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাসান জানান, চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে ৯৩ জনকে আটক করা হয়। এদের মধ্যে নিয়মিত মামলার আসামি ১৩জন। গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ৮০জন। অভিযানের সময় মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়েছে।