ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হওয়া পরীক্ষাটি ১১টা পর্যন্ত চলে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৪৬টি ও ক্যাম্পাসের বাইরে ঢাকা শহরের ১০টি স্কুল-কলেজসহ মোট ৫৬টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বছর ‘গ’ ইউনিটে ১ হাজার ১৭০টি আসনের জন্য আবেদনকারীর সংখ্যা ৪৩ হাজার ২৩৪ জন।
পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক জানান, ‘খ’ ইউনিটের পরীক্ষার মতো আজকের পরীক্ষাতেও ভ্রাম্যমাণ আদালত ছিল।
