মেহেরপুরে দু’টি বোমা উদ্ধার

আপডেট : ১৬ অক্টোবর ২০১৫, ১২:৪৯
মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া থেকে দু’টি শক্তিশালী বোমা উদ্ধার করেছে পুলিশ। 
 
শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে গাংনী থানার এএসআই ফজর আলী পরিত্যক্ত অবস্থায় বোমা দু’টি উদ্ধার করে।
 
গাংনী থানার এএসআই ফজর আলী জানান, কসবা-ভাটপাড়া ব্রিজের উপর লাল টেপ দিয়ে মড়ানো দু’টি বোমা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে সেখান থেকে বোমা দু’টি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বোমা দু’টি পানি ভর্তি বালতিতে রেখে নিস্ক্রিয় করা হয়েছে। বোমা উদ্ধারের ঘটনায় ভাটপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে আতংক বিরাজ করছে।