বাগেরহাটের রামপালে বস্তাবন্দী অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর ১২ টার দিকে খুলনা-মংলা মহাসড়কের বাগা এলাকার রাস্তার পাশ থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। ময়না তদন্তের জন্য মৃতদেহটি বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, 'এলাকাবাসির খবরের ভিত্তিতে রামপাল উপজেলার বাগা এলাকায় রাস্তার পাশ থেকে পুলিশ বস্তাবন্দী লাশ উদ্ধার করে। তবে তার পরিচয় জানা যায়নি। ধারনা করা হচ্ছে, কয়েকদিন আগে হত্যা করে কেউ লাশ বস্তায় ভরে ফেলে রেখেছে।' লাশটি গলিত বলে ওসি জানান।
