মাধবপুর পৌরসভার কাটিয়ারা থেকে ইয়াবাসহ সেন্টু নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। সেন্টু বুধন্তী ইউনিয়নের বীরপাশা গ্রামের চেরাগ আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এস আই সামস্ই তাব্রীজ মাধবপুর পৌরসভার কাটিয়ারা সজল দেবের বাড়ি থেকে ১২০ পিস ইয়াবাসহ সেন্টু মিয়া (২৮) কে আটক করেছেন। তিনি দীর্ঘ দিন ধরে মাধবপুরের বিভিন্ন এলাকায় ইয়াবা পাইকারী বেচে আসছেন। তার বিরুদ্ধে মাধবপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে।
