ইরানের সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী চীন

আপডেট : ১৬ অক্টোবর ২০১৫, ১৬:৫১
 
ইরানের সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে চীন। দেশটির পিপল’স লিবারেশন আর্মির উপ-প্রধান অ্যাডমিরাল সান জিয়াংগুও তার দেশের আগ্রহের বিষয়টি জানিয়েছেন। বৃহস্পতিবার তেহরানে ইরানি প্রতিরক্ষামন্ত্রী হোসেন দেহগানের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান। খবর- সিনহুয়ার।
 
চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বৈঠকে অ্যাডমিরাল সান ইরানি প্রতিরক্ষামন্ত্রীকে বলেন, ইরানের সঙ্গে সম্পর্ক জোরদারে চীনের আগ্রহ রয়েছে। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আরও উন্নয়নই তার এই সফরের অন্যতম লক্ষ্য। সেইসঙ্গে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধি ও ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক স্থাপনের ব্যাপারেও চীনের ব্যাপক  আগ্রহ রয়েছে। তবে সিরাইয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের দমনে রাশিয়াকে সহায়তা করার ব্যাপারে তাদের মধ্যে কোন আলোচনার কথা জানা যায়নি। সিরিয়ায় রুশ অভিযানকে সমর্থন জানিয়েছে দুটি দেশই।