দীর্ঘ পাঁচ বছর পর টেস্ট ক্রিকেটে ফিরে চমক দেখালেন শোয়েব মালিক। পাকিস্তানের হয়ে প্রত্যাবর্তনের ম্যাচে একেবারে ডাবল সেঞ্চুরিই করে ফেললেন ডানহাতি এই ব্যাটসম্যান। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে দ্বিতীয় দিনে মালিকের অসাধারণ ব্যাটিংয়ে বিশাল সংগ্রহ করে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান।
তবে বিশাল রানের টার্গেটে অধিনায়ক অ্যালিস্টার কুকের পাল্টা ডাবল সেঞ্চুরিতে পাকিস্তানের রানবন্যার ভালোই জবাব দিচ্ছে ইংলিশরা। সেই সাথে পাকিস্তানের বিপক্ষে নিজের ম্লান রেকর্ডও উজ্জ্বল করছেন কুক।
কুক তৃতীয় দিন শেষ করেছিলেন ১৬৮ রান নিয়ে। চতুর্থ দিনে তুলে নিলেন ক্যারিয়ারের তৃতীয় দ্বিশতক। এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত তিনি অপরাজিত আছেন ২১৪ রানে। ৪২৮ বল খেলে ৫০.০০ স্ট্রাইক রেটে এই রান করেছেন তিনি। এই ডাবল সেঞ্চুরি করতে ১৭ টি চার মেরেছেন কুক।
তবে শুধু কুকের ব্যাটেই বড় ইনিংসই নয়, ইংল্যান্ডের জন্য স্বস্তি হয়ে এসেছে আর একজনের ব্যাটে রান। কুকের যোগ্য সঙ্গী হিসেবে সেঞ্চুরির দ্বারপ্রান্তে আরেক ইংলিশ ব্যাটসম্যান জো রুট। প্রতিবেদন লেখা পর্যন্ত রুট সেঞ্চুরি থেকে মাত্র ১৬ রানে দূরে আছেন। ১৩৯ বল খেলে ৮৪ রানে অপরাজিত আছেন। প্রিয়.কম।
