সীতাকুন্ডে মদের কারখানা সন্ধান, সরঞ্জাম-উপকরণ-মদ জব্দ

আপডেট : ১৬ অক্টোবর ২০১৫, ২০:৩৪
চট্টগ্রামে সীতাকুন্ড উপজেলায় মদের কারখানা আবিষ্কার করেছে পুলিশ। এ সময় ওই কারখানা থেকে মদ তৈরির সরঞ্জামসহ বিপুল পরিমাণ উপকরণ ও ৩২৫ লিটার মদ জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে দুইজনকে আটক করা হয়েছে।
 
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ ৯নং ভাটিয়ারী ইউনিয়নের খাদিমপাড়া এলাকায় দীর্ঘ দুই ঘণ্টা অভিযান চালিয়ে বাবুল হকের (৪৫) বাড়িতে মদ তৈরির কারখানা আবিষ্কার করে। এ সময় ওই বাড়ি থেকে মদ তৈরির সরঞ্জামসহ চার মণ উপকরণ ও ৩২৫ লিটার মদ জব্দ করা হয়। এবং দুলাল গাঢ় (৪০) ও দিবাস গাঢ় (২৬) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। তবে কারখানার মালিক বাবুল হক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।