আত্রাইয়ে জেএমবি সদস্য গ্রেফতার

আপডেট : ১৬ অক্টোবর ২০১৫, ২০:৪২
নওগাঁর আত্রাই থানা পুলিশ জেএমবির তালিকাভুক্ত এক সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতার মো. ছাইফুল ইসলাম (৪৫) উপজেলার পারকাসুন্দা গ্রামের মৃত শফির সরদারের পুত্র।
 
শুক্রবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।
 
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মাসউদ চৌধুরী জানান, ছাইফুল জেএমবির তালিকাভুক্ত ২৫ নং সদস্য এবং তার বিরুদ্ধে হত্যা মামলাসহ কয়েকটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।