পর্যটকরা যাতে বাংলাদেশে নিরাপদে ভ্রমণ করতে পারেন সরকার তার সব ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। শুক্রবার বরিশালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মেনন আরো বলেন, ‘দুই বিদেশি নাগরিক হত্যার রহস্য উদঘাটনের পথে। এই দেশে আর এ ঘটনার পুনরাবৃত্তি হবে না।’
এ সময় নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, ‘কাশিম বাজার কুটিরে নবাব সিরাজ উদ দৌলাকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন ঘসেটি বেগম। এখন আরেকটি কাশিম বাজার কুটির হয়েছে লন্ডনে তারেক রহমানের বাড়ি।’ দুই বিদেশি নাগরিক হত্যায় রাজনৈতিক দলগুলো পাল্টাপাল্টি অভিযোগ করলেও এ বিষয়ে পুলিশের তদন্ত চলছে এবং দ্রুত এর রহস্য উন্মোচিত হবে বলে আশা করেন নৌপরিবহন মন্ত্রী।
খবর ফোকাস বাংলার।
