বোয়ালটি ঘাঘটের

আপডেট : ১৭ অক্টোবর ২০১৫, ১০:৩৬
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ঘাঘট নদীর গুড়া খাওয়া নামক এলাকায় শুক্রবার বিকালে ‘মুঠ’ জাল দিয়ে প্রায় আধা মণ ওজনের এই বিশাল বোয়াল মাছটি ধরা হয়। মাছটি ধরেছেন উপজেলার পুরান লক্ষ্মীপুর গ্রামের ছিড়াকুটনি পাড়ার প্রফুল্ল দাসের ছেলে প্রবীর দাস।