চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১০৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ৩৫৯লিটার মদ ও ৬৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়। শুক্রবার দিবাগত রাতে এ অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাসান জানান, অভিযানে নিয়মিত মামলার ১৪, ওয়ারেন্টভুক্ত ৯০ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।
