আর্সেনালের সাথে ১৯ বছরের সম্পর্ক শেষ করে আগামী ২০১৬-১৭ মৌসুমে অবসরের ইঙ্গিত দিয়েছেন ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার। ঐ মৌসুমেই তার সাথে গানার্সদের চুক্তি শেষ হয়ে যাচ্ছে।
তার অধীনে আর্সেনাল ছয়টি এফএ কাপ ছাড়াও নয়টি বড় শিরোপা জয় করেছে। ২০০৪ সালে পরে প্রথমবারের মত প্রিমিয়ার লীগের শিরোপাই এখন ওয়েঙ্গারের মূল লক্ষ্য। ক্লাবের পরিচালনা পর্ষদের বার্ষিক সাধারর্ষিক সাধারণ সভায়ও এই বিষয়টির উপর গুরুত্ব দেয়া হয়েছে। বর্তমান দলটির উপরও সকলের আস্থা রয়েছে। ৬৫ বছর বয়সী ওয়েঙ্গারও একটি বিষয় নিশ্চিত করেই ক্লাব থেকে বিদায় নিতে চান যে তার দলের শিরোপা দখলের যথেষ্ঠ যোগ্যতা রয়েছে। পরবর্তী ম্যানেজারের কাছেও তিনি তেমনই একটি দল রেখে যেতে চান। সাধারণ সভায় এ সম্পর্কে ওয়েঙ্গার বলেছেন, আমরা জানি আমাদেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু এবার আমি অন্য যেকোন সময়ের তুলনায় অনেক বেশী আশাবাদী, আরো বেশী প্রতিশ্রুতিবদ্ধ। ১৯ বছর আগে আমি কিছুটা স্বস্তিতে ছিলাম এই ভেবে যে যদি টিকে থাকতে না পারি আমাকে বিদায় নিতে হবে। কিন্তু এখন আমি জানি সমর্থকদের জন্যই সবকিছু। আমরা বুঝতে পারি ক্লাব ভাল না করলে সবাই কতটা কষ্ট পায়। এ কারনেই আমার কাঁধে দায়িত্বটা একটু বেশী। ক্লাবের বড় সাফল্য ফিরিয়ে আনতে আমি দায়িত্বের শেষ দিন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবো। ক্লাবকে একটি শক্তিশালী অবস্থানে রেখেই বিদায় নিব। এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্লাবকে যদি ভাল একটি অবস্থানে রেখে যেতে পারি তবে সেটা পরবর্তী কোচকে সহযোগিতা করবে।
এই ফ্রেঞ্চম্যান তার মেয়াদে আর্সেনালকে তিনটি ভাগে বিভক্ত করেছিলেন। ১৯৯৬-২০০৫ পর্যন্ত ইপিএল জায়ান্টদের জন্য ক্লাবের প্রচারনা চালানো সহজ ছিল। এই সময়টা এফএ কাপে আর্সেনালেরই প্রাধান্য ছিল, যেকারনে ওয়েঙ্গারের কাজ করতে সহজ হয়েছে। এরপর দ্বিতীয় ভাগে ক্লাব বর্তমান ফরমেটে প্রবেশ করে। এই সময়টা কঠিন ছিল কারন প্রতিযোগিতার সংখ্যা বৃদ্ধি পায়। প্রতি বছর চ্যাম্পিয়নস লীগে খেলার একটি বাধ্যবাধকতা ছিল। বেশীরভাগ সময়ই শেষ দিন পর্যন্ত লীগ শিরোপার জন্য অপেক্ষা করতে হয়েছে।
ম্যানচেস্টার সিটির থেকে দুই পয়েন্ট পিছিয়ে বর্তমানে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আর্সেনাল। ওয়েঙ্গার বিশ্বাস করেন এই দলটি শিরোপার অন্যতম দাবীদার। বর্তমান দলটির সামনে সেই সুযোগও আছে। বাসস।
