ময়মনসিংহে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আপডেট : ১৭ অক্টোবর ২০১৫, ১৩:৩৩

ময়মনসিংহে ট্রাক চাপায় আশা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে জেলা সদরের বেলতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশা শহরতলীর বড়বিলারপাড়ের আলাল উদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে বেলতলি এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়কে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক আশাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে সকাল ৮টার দিকে পুলিশ গিয়ে তাদের অনুরোধ করে সড়ক থেকে তুলে দেয়। ফলে যান চলাচল স্বাভাবিক হয়।

কোতোয়ালি মডেল থানার এসআই মোমিন সিরাজী বিষয়টি নিশ্চিত করেছেন।