ঝিনাইদহে বাম মোর্চার রোডমার্চে পুলিশি বাধা

আপডেট : ১৭ অক্টোবর ২০১৫, ১৬:৫২

 

রামপাল বিদ্যুত্ প্রকল্প বাতিলের দাবিতে গণতান্ত্রিক বাম মোর্চার রোডমার্চ ঝিনাইদহ শহরে প্রবেশ করতে পারেনি।

শনিবার দুপুরে মাগুরা থেকে গাড়ি বহর পৌর টার্মিনালে পৌঁছালে পুলিশ তাদের নামতে বাঁধা দেয়। যশোর অভিমুখে  তাদের পাঠিয়ে দেয়। সেসময় নেতৃবৃন্দ গাড়ি থেকে নামার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। গাড়ি থেকে নামতে না পেরে ভেতর থেকেই তারা শ্লোগান দিতে থাকে।

 

সহকারী পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল বলেন, পুলিশ গাড়ি বহরকে ঝিনাইদহ জেলার সীমানা পার করে দেয়।