অগ্নিকাণ্ডে রাজশাহীতে কাপড় মার্কেটের সাত দোকান ভস্মিভূত

আপডেট : ১৭ অক্টোবর ২০১৫, ১৬:২৯
 
রাজশাহী গ্রেটাররোড এলাকার একটি মার্কেটে অগ্নিকাণ্ডে সাতটি রেডিমেড  পোশাকের দোকান ভস্মিভূত হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
রাজশাহী সদর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ওমর ফারুক সাংবাদিকদের বলেন, নিউমার্কেট সংলগ্ন মাইনুল সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে সাতটি তৈরি পোশাকের দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। রাত সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রচেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে। আগুনে সাতটি দোকানের মালামাল পুড়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
 
তিনি আরো জানান, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।