ব্যবসায়ীর হাতে তৃতীয় শ্রেণীর ছাত্র নির্যাতিত

আপডেট : ১৭ অক্টোবর ২০১৫, ১৭:১৪
 
দিন দিন চুনারুঘাটে শিশু নির্যাতন বেড়েই চলেছে। চুনারুঘাটে গত এক মাসে পৃথক স্থানে ৩টি শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে।
 
এখন পর্যন্ত একটি ঘটনার নির্যাতনকারী কিন্ডারগার্ডের প্রিন্সিপাল মখলিছুর রহমান জেল হাজতে থাকলেও বাকি একটি গ্রাম্য সালিশে টাকার বিনিময়ে মীমাংসা ও অন্যটি মীমাংসা হওয়ার পথে। অসংখ্য শিশু ও কিশোর-কিশোরী নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আসাছে। ফলে নির্যাতনকারীরা পার পেয়ে যাচ্ছে। সুনির্দিষ্ট বিচার না হওয়ায় আশঙ্কাজনক হারে বাড়ছে শিশু কিশোর ও কিশোরী নির্যাতন। প্রত্যেকটি ঘটনাই চুরির অভিযোগে নির্যাতন করা হয়েছে।
 
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধায় চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নে সুন্দরপুরবাজারে ডিম চুরির অপরাধে তৃতীয় শ্রেণীর ছাত্র তমাল খন্দকার (৯) নামের এক কিশোরকে বেধরক পিটিয়ে গুরুতর আহত করেছে মুসকুদ আলী নামে এক ব্যবসায়ী। গত শুক্রবার সন্ধায় উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের সুন্দরপুর বাজারে এ ঘটনাটি ঘটে। নির্যাতিত কিশোর কালাপুর গ্রামের দরিদ্র এলাছ মিয়া খন্দকারের ছেলে।
 
এলাবাসী সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধায় সুন্দরবাজারে মসকুদ আলীর দোকানে গিয়ে কিশোর তমাল ডিম নিয়ে পালিয়ে যায় এর অভিযোগে মসকুদ আলী দোকানের ভিতরে নিয়ে মারপিট করে মাথা ও শরিলের বিভিন্ন স্থানে জখম করে। কিশোর দুলাললে আত্ম চিৎকারে বাজারে লোকজন এগিয়ে এসে শিশুকে উদ্ধার করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তমালকে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।