সিলেট শহরতলীর খাদিমনগর ইউনিয়নের চাতলিবন্দ গ্রাম থেকে শাহেদ আহমদ (১৪) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়ে সে আর বাড়ি ফেরেনি। এ ঘটনায় নগরীর এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। সে নগরীর আখালিয়াস্থ বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণীর ছাত্র।
ডায়েরিতে বলা হয়, ওই গ্রামের বাসিন্দা ছমির আলীর পুত্র শাহেদ আহমদ শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়। শনিবারও বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধানে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তার পরনে নীল টিশার্ট ও ফুল জিন্স প্যান্ট ছিল। তার গায়ের রং ফর্সা।
