তুরস্ক উপকূলে নৌকাডুবিতে ১২ শরণার্থীর প্রাণহানি

আপডেট : ১৭ অক্টোবর ২০১৫, ১৮:৩৫
 
তুরস্কের উপকূলে শনিবার নৌকাডুবিতে ১২ শরণার্থীর প্রাণহানি হয়েছে। তারা তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের সমুদ্রবর্তী আভালিক শহর থেকে গ্রিসের লেসবোস দ্বীপে যাচ্ছিল।
 
দেশটির সংবাদ সংস্থা আনাতোলিয়ার খবরে বলা হয়, কোস্টগার্ড কাঠের নৌকা থেকে লাশগুলো উদ্ধার করেছে।