সিলেটের জৈন্তাপুর উপজেলায় দুই লক্ষ টাকা মূল্যের ছয় কাটুন ভারতীয় নাছির বিড়িসহ আইয়ুব আলী (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে পাঁচটায় উপজেলার খাসিয়াহাটি টু বালিকা বিদ্যালয় রোডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি উপজেলা লামাশ্যামপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে ওইসব বিড়িসহ তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ আরো জানায়, একটি চক্র দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় মাদক দ্রব্য জাতীয় পণ্য পাচারে যুক্ত। চক্রটিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
