প্রেমে বাধ সাধল ধর্ম: যুবকের আত্মহত্যা

আপডেট : ১৭ অক্টোবর ২০১৫, ২২:১৭
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরে অরবিন্দ্র চন্দ্র বর্মণ (১৮) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। অরবিন্দ্র উপজেলা সদরের রত্নেশ্বরের ছেলে।
 
রত্নেশ্বর জানায়, স্থানীয় মুসলিম পরিবারের এক মেয়ের সঙ্গে অরবিন্দ্রের প্রেমের সম্পর্ক ছিল। এর রেশে বৃহস্পতিবার ওই মুসিলম পরিবারের সদস্যরা তাকে ডেকে নিয়ে মারধর করে। এ অপমান সইতে না পেরে শনিবার বিকেলে অরবিন্দ্র নির্জন স্থানে গিয়ে বিষপান করে। খবর পেয়ে তিনি  ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অরবিন্দ্রকে মৃত ঘোষণা করেন। পুলিশ তার মরদেহ ময়না তদন্তের জন্যে মর্গে পাঠিয়েছে।