কিংবদন্তি গায়ক মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে যৌন হয়রানির যে অভিযোগ তোলা হয়েছে, তাকে ‘চূড়ান্ত রকমের বিশ্বাসঘাতকতা’ বলে উল্লেখ করেছেন তাঁর ভাইয়ের ছেলে তাজ জ্যাকসন। খবর বিবিসির
মাইকেল জ্যাকসন যদি তার বিরুদ্ধে আনা এই অভিযোগের কথা জানতে পারতেন তাহলে হয়ত তিনি কান্নায় ভেঙে পড়তেন বলে মন্তব্য করেছেন তাজ জ্যাকসন।
সমপ্রতি ‘লিভিং নেভারল্যান্ড’ নামে একটি তথ্যচিত্রে ওয়েড রবসন ও জেমস সেফচাক দাবি করেন যে, অনেক বছর আগে শৈশবকালে মাইকেল জ্যাকসন তাদেরকে অনেকবার যৌন হয়রানি করেছিলেন। সেই তথ্যচিত্রের প্রসঙ্গে তাজ জ্যাকসন বলেন, অভিযোগগুলো ‘বেদনাদায়ক’, কিন্তু জনপ্রিয় এই গায়কের ভাবমূর্তিতে এর দীর্ঘমেয়াদি কোনো প্রভাব থাকবে না। “আমি মনে করি এই কলঙ্ক খুবই সাময়িক। সবার আগে আমি বিশ্বাস করি যে, সত্যি একদিন বেরিয়ে আসবেই,” রেডিও ওয়ান নিউজবিটকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন তাজ। মাইকেলের ভাই টিটোর ছেলে তাজ জ্যাকসন।
ইত্তেফাক/আরকেজি
