নীলফামারীতে চলছে পরিবহন ধর্মঘট

আপডেট : ১৮ অক্টোবর ২০১৫, ০৯:২০
বাস চালককে নির্যাতনের প্রতিবাদ ও জেলার সব সড়ক থেকে তিন চাকার যান চলাচল বন্ধের দাবিতে নীলফামারীতে শুরু হয়েছে সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট। রবিবার সকাল ৬টা থেকে শুরু হয় এ ধর্মঘট।
 
ধর্মঘটের সমর্থনে শনিবার জেলা শহরের চৌরঙ্গি মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে সড়ক পরিবহন মালিক পক্ষের সাধারণ সম্পাদক শামসুল হক, সহ-সভাপতি সহীদ হোসেন রুবেল ও নীলফামারী সদর উপজেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মুজিবুদৌলা জকি বক্তব্য দেন।