মুন্সীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

আপডেট : ১৮ অক্টোবর ২০১৫, ০৯:৫৫
মুন্সীগঞ্জের সিরাজদিখানে সালমা আক্তার (৩৪) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার রাত পৌনে ৮টার দিকে তার লাশ উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনরা। সালমা আক্তার রসুনিয়া ইউনিয়নের সন্তোষ পাড়া গ্রামের শাহিন হাওলাদারের স্ত্রী।
 
স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহমুদ হাসান তাকে মৃত ঘোষণা করেন। তবে কীভাবে মারা গেছে তা ময়নাতদন্ত ছাড়া নিশ্চিত করা যাবে না বলে জানান তিনি।
 
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদ্দৌস হাসান জানান, সংবাদ পেয়ে পুলিশ সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন।