রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যু

আপডেট : ১৮ অক্টোবর ২০১৫, ১৪:১৯


রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে সামাদ শেখ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার সকালে রাজবাড়ী-পোড়াদহ রেলপথের সদর উপজেলার পাচুরিয়া রেল স্টেশনের কাছে এই ঘটনা ঘটে।

নিহত সামাদ শেখের বাড়ি গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর আন্ধারমানিক গ্রামে।

রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশ জানায়, গোয়ালন্দ ঘাট থেকে ছেড়ে আসা পোড়াদহগামী শাটল ট্রেনটি পাচুরিয়া রেল স্টেশনে প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে রাজবাড়ী রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।