মধুখালীতে ফেনসিডিলসহ আটক ১

আপডেট : ১৮ অক্টোবর ২০১৫, ১৪:৩১
ফরিদপুরের মধুখালীতে ৫০০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামি আলী আকবর ফকির (৪২) কে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ১টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তার বাড়ি মধুখালী পৌরসভার বনমালিদিয়া গ্রামের কলেজ পাড়ায়। রবিবার তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ফরিদপুর কোর্টে পাঠানো হয়েছে। আটককৃত ফেনসিডিলের মূল্য আনুমানিক ৩ লাখ টাকা।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আলী আকবরের বাড়ি ঘেরাও করে তাকে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী নিজ বাড়ির নিমার্ণাধীন ভবনের সিমেন্টের বস্তার আড়ালে রাখা দুটি চাউলের প্লাস্টিকের বস্তার মধ্যে থেকে ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
 
এস আই মোজাহার বাদি হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে রবিবার মধুখালী থানয় একটি মামলা দায়ের করেছেন।