শিশুসহ ২৫ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ

আপডেট : ১৮ অক্টোবর ২০১৫, ১৫:০৪
বেনাপোল চেকপোষ্ট দিয়ে শনিবার রাতে শিশুসহ ২৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। ভারতের পশ্চিম বাংলার বনগাঁ থানা এলাকায় থেকে তাদের আটক করে হরিদাসপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। 
 
চেকপোষ্ট বিজিবি ক্যাম্প কমান্ডার জানান, ভারত সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা পশ্চিম বাংলার বনগাঁ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৫ বাংলাদেশিকে আটক করে ক্যাম্পের নিয়ে আসে।
 
পরে দুই দেশের বন্দী চুক্তি অনুযায়ী শনিবার রাতে তাদেরকে বাংলাদেশে বিজিবি কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।