কক্সবাজারে সংঘর্ষে ২ ‘সন্ত্রাসী’ নিহত

আপডেট : ১৮ অক্টোবর ২০১৫, ১৭:২৩
 
দুই দিনের ব্যবধানে কক্সবাজারে সন্ত্রাসীদের দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রবিবার দুপুর দুইটার দিকে শহরের বাদশাগোনা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- ঐ এলাকার বখতিয়ার আহমেদের ছেলে নুরুল ইসলাম (৪৫) ও মোহাম্মদ শফির ছেলে মোহাম্মদ কালু (২৬)। তারা সন্ত্রাসী বলে দাবি করেছে পুলিশ।
 
কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী বরেছেন, শহরতলির বাদশগোনায় সন্ত্রাসীদের দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে পাওয়া যায়। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
 
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
 
এর আগে গত ১৬ অক্টোবর সন্ত্রাসীতের দুই গ্রুপের শেখ আবদুল্লাহ নামে এক ব্যক্তি নিহত হন।