গৃহবধূ ধর্ষণের অভিযোগে দুই যুবক আটক

আপডেট : ১৮ অক্টোবর ২০১৫, ১৬:২৪
 
কুমিল্লার চান্দিনায় দুই সন্তানের জননী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাতে উপজেলা সদরের দক্ষিণ চান্দিনা থেকে গৃহবধুকে তুলে নিয়ে মন্টু মিয়ার বাসায় ধর্ষণ করা হয় বলে জানায় পুলিশ। ওই ধর্ষিতা গৃহবধূর অভিযোগের ভিত্তিত্বে রবিবার (১৮ অক্টোবর) ফরহাদ (২৩) ও সাইফুল (২৫) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।
 
আটক ফরহাদ চান্দিনার আনিছা বাড়ি এলাকার রবিউল মিয়ার ছেলে ও সাইফুল পাশ্ববর্তী বিশ্বাস গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। ধর্ষিতা ওই গৃহবধু জানায়, স্বামী ছোলায়মান অটোরিক্সা চালানোর সুবাদে দক্ষিণ চান্দিনার খুকি বেগমের বাসায় ভাড়া থাকেন। রবিবার রাতে মোস্তফা নামে এক ব্যক্তি তার বাসার আসলে স্থানীয় কয়েকজন বখাটেরা কুৎসা রটিয়ে তাদেরকে আটক করে। পরে তাকে পাশ্ববর্তী মন্টু মিয়ার বাসায় নিয়ে পাঁচ যুবক পালাক্রমে ধর্ষণ করে।
 
চান্দিনা থানার অফিসার ইনচার্জ রসুল আহমেদ নিজামী জানান, রাতেই বিষয়টি জানাজানি হলে সোমবার সকালে ওই গৃহবধূ থানায় অভিযোগ করলে থানার উপ-পরিদর্শক সাজেদুল ইসলাম অভিযান চালিয়ে দুই যুবককে আটক করে।