সিরাজদিখানে গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ১৮ অক্টোবর ২০১৫, ১৭:৫৬
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় সালমা আক্তার (৩৪) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার হয়েছে। সালমা উপজেলার রসুনিয়া ইউনিয়নের সন্তোষ পাড়া গ্রামের শাহিন হাওলাদারের স্ত্রী।
 
স্থানীয়রা জানায়, শনিবার রাত নয়টার দিকে সালমার লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনরা। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাহমুদ হাসান তাকে মৃত ঘোষণা করেন।
 
এলাকাবাসী জানায়, সালমার স্বামী একজন অটোবাইক চালক। সালমা সুদে টাকা নিয়ে স্বামীকে অটোবাইক কিনে দেয়। কিন্তু তার স্বামী শাহিন হাওলাদার কাজে মনোযোগী ছিলেন না। এতে ঋণের টাকা পরিশোধে বিপাকে পড়েন সালমা। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে শনিবার ঝগড়া হয়। পরে রাতে সালমার লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
 
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক উরফাত বেগম বলেন, ‘সালমার লাশের গলায় ফাঁসির দাগ ছিল। কিন্তু আত্মহত্যা করে মারা গেলে লাশে যে লক্ষণ প্রকাশ পায় সালমার শরীরে এর কোনোটিই দেখা যায়নি।’
 
তবে সিরাজদিখান থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, ‘ময়নাতদন্তে ওই গৃহবধূ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রমাণিত হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।