খুলনায় বিএনপির ৩২ নেতা-কর্মী কারাগারে

আপডেট : ১৮ অক্টোবর ২০১৫, ১৯:৩২
খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কুদরত-এ-আমীর এজাজ খানসহ দলের সহযোগী ও অঙ্গ সংগঠনের ৩২ নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।
 
রবিবার বেলা সাড়ে ১১টায় তারা জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। 
 
উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত বছরের ৫ জানুয়ারি পরবর্তী বিভিন্ন সময় জেলার রূপসা, তেরখাদা ও ফুলতলা উপজেলায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া পৃথক পাঁচটি মামলায় বিএনপি, শ্রমিক দল, উলামা দল ও ছাত্রদলের এসব নেতা-কর্মী আসামি হন।