২২ দিন পর কবর থেকে রুমার লাশ উত্তোলন

আপডেট : ১৮ অক্টোবর ২০১৫, ২২:৩৯
ফতুল্লার শিবুমার্কেট এলাকায় স্বামী ও সতিনের খাওয়ানো এসিডে নিহত গার্মেন্ট কর্মী রুমার লাশ ২২ দিন পর স্থানীয় কবরস্থান থেকে উত্তোলন করেছে পুলিশ।
 
রবিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা বারিকের উপস্থিতিতে লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য শহরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
 
বাদী পক্ষের আইনজীবী সাব্বির আহমেদ জানান, তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ১২ অক্টোবর কবর থেকে লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য জেলা ম্যাজিস্টেটকে নির্দেশ দিয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট। রুমা ময়মনসিংহের চরপাড়া গ্রামের হারেজ মিয়ার মেয়ে।
 
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
উল্লেখ্য, ২৬ সেপ্টেম্বর রাতে এসিড খাইয়ে হত্যার পর রুমার লাশ স্থানীয় পিঠালীপুল কবরস্থানে দ্রুত দাফন করে ঘাতক স্বামী হুমায়ুন ও সতিন শাহীনুর বেগম পালিয়ে যায়।