মিরসরাইয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ১৯ অক্টোবর ২০১৫, ০৯:১৭
মিরসরাইয়ের জোরারগঞ্জে মনির হোসেন (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৮টার দিকে হিঙ্গুলি ইউনিয়নে বারিয়ারহাট-খাগড়াছড়ি মহাসড়কের পাশে সিনকিরহাট বাজার থেকে তার লাশ উদ্ধার করা হয়।
 
নিহত মনির হোসেন রামগড়ের বল্টুগ্রামের মকবুল আহমেদের ছেলে। তিনি বারিয়ারহাট-রামগড় রুটে সিএনজি চালিত অটোরিকশা চালাতেন।
 
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, মনিরের মরদেহ থানায় নেয়া হয়েছে। তার গলায় ও বুকে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।