‘আম্পায়াররা নিয়ম মেনে সিদ্ধান্ত নিয়েছেন’

আপডেট : ১৯ অক্টোবর ২০১৫, ১১:৫৬
ভাগ্য দেবী আরো বেশি সুপ্রসন্ন হলে তার দল পাকিস্তানকে হারাতে পারে বলে বিশ্বাস করেন ইংল্যান্ড কোচ ট্রেভর বেলিস। জয়ের পথে থাকার পরও শনিরবার শেষ হওয়া প্রথম টেস্টটি নাটকীয়ভাবে ড্র হওয়ার পরে তিনি বলেন নিয়ম সবাইকে মেনে নিতে হবে।
 
পঞ্চম ও শেষ দিনে (শনিবার) ইংল্যান্ড তাদের প্রথম ইনিংস শেষ করলে ম্যাচের ফল বের হওয়াটা ছিল প্রায় অসম্ভব। কিন্তু লেগ স্পিনার আদিল রশিদ ৬৪ রানে ৫ উইকেট শিকারকালে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭৩ রানেই গুটিয়ে যায় অর্থাৎ জয়ের জন্য কুকের দল ১৯ ওভারে ৯৯ রানের লক্ষ্য পায়। কিন্তু ইংল্যান্ড ৪ উইকেটে ৭৪ রান করার পর ৮ ওভার বাকি থাকতেই আলোর স্বল্পতার কারণে খেলা বন্ধ ঘোষণা করেন আম্পয়াররা। বেলিস বলেন, তার বিশ্বাস প্রথম টেস্টের ফল ইংল্যান্ডকে ভাল অবস্থায় নিয়ে যাবে। তিনি বলেন, আমি মনে করছি এটা ছেলেদের জন্য এমন একটা লক্ষণ যে তারা কেবলমাত্র প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনা তারা জিততেও পারে এবং এখানকার মন্থর ও টার্নিং উইকেটেও ভাল ক্রিকেট খেলতে পারে। তবে এ জন্য তাদের আরো বেশি ভাগ্যের সহায়তা ও সময় দরকার। গত জুন মাসে দলটির কোচের দায়িত্ব নেয়া বেলিস বলেন, শেষ দিনে আমরা জিততে না পারাটা একটি দুর্ভাগ্য ছিল বলে আমি মনে করছি। তবে দল পুরো পাঁচ দিনই খুব ভাল খেলেছে আমি বিশ্বাস করি।  শ্রীলংকার সাবেক কোচ ও অস্ট্রেলিয়ার সাবেক খেলোয়াড় বেলিসের অধীনে গত আগস্টে ৩-২ ব্যবধানে এ্যাশেজ শিরোপা পুনরুদ্ধার করেছে ইংল্যান্ড। তবে আলোর স্বল্পতা নিয়ম রক্ষা করতে গিয়েই খেলা বন্ধ করতে হয়েছে বলেও স্বীকার করেন বেলিস।
 
আলোর স্বল্পতা থাকলে মাঠ আম্পয়ারদের খেলা বন্ধ করে দেয়ার নিয়ম আছে উল্লেখ করে বেলিস বলেন, নিয়ম সম্পর্কে সকলেই সচেতন।’ আগের দিনও (শুক্রবার) রাত্রি হয়ে যাওয়ায় আমরা চার-পাঁচ মিনিট কম খেলেছি, আমরা স্বাচ্ছন্দ্য বোধ করেছি। আমরা এ নিয়মের কতটা জানি এবং সকলকেই তা মেনে চলতে হয়েছে। আমি নিশ্চিত যেকোনভাবেই এটা ওয়ানডেতে আমাদের জন্য সহায়ক হবে। অতএব অবশ্যই এ নিয়মে আমি খুশি।বাসস।