কনস্টেবল সিদ্ধার্থ হত্যার ২ আসামি গ্রেফতার

আপডেট : ১৯ অক্টোবর ২০১৫, ১৪:৪৫
রাজশাহীতে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ চন্দ্র সরকার হত্যা মামলার আসামি জামায়াতে ইসলামীর দুই নেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার দিবাগত গভীর রাতে শহরের তেরোখাদিয়া থেকে তাকে গ্রেফতার করা হয় বলে মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন জানিয়েছেন।
 
গ্রেফতারকৃতরা হলেন- রাজশাহী মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল (৪২) ও শাহ মখদুম থানা জামায়াতের আমির জিল্লুর রহমান ঈশাকে (৫৫)। তারা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন বলে তিনি জানান।
 
পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন বলেন, 'ইমাজ উদ্দিনকে প্রথম গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে জিল্লুরকে গ্রেফতার করা হয়।
 
২০১৩ সালের ২৬ ডিসেম্বর রাজশাহী শহরের ভুবন মোহন পার্কে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাইনুল ইসলামের হুমিকর আধাঘণ্টার মাথায় রাজাহাতা লোকনাথ স্কুল মোড়ে পুলিশের চলন্ত ট্রাকে বোমা হামলা হয়। হামলায় আহত নয় পুলিশের মধ্যে সিদ্ধার্থ চন্দ্র সরকারকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানোর পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর ওই রাতেই বোয়ালিয়া থানার এসআই রফিকুল ইসলাম হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।