জীবননগরে ডাকাতিকালে দুই ডাকাত আটক হয়েছে। এ সময় ডাকাতের কোপে আহত হয়েছেন গৃহকর্তা ছাবদার হোসেন (৪৫)। সোমবার দুই ডাকাতকে আটক করে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পুরন্দপুর গ্রামের মৃত মঙ্গল মণ্ডলের ছেলে ছাবদার হোসেনের বাড়িতে রবিবার রাতে ৮-১০ জনের সশস্ত্র ডাকাতদল হানা দেয়। এ সময় ডাকাদল ছাবদারের ঘরে গচ্ছিত ৬০ হাজার টাকা দাবি করে। ছাবদার টাকা দিতে অস্বীকার করলে তাকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে ডাকাতদল। এ সময় ডাকাত দলের দুই সদস্য একই গ্রামের আশাদুল ইসলামের ছেলে সানোয়ার হোসেন (২৫) ও দাউদ খাঁর ছেলে আক্তারুল ইসলামকে (৩০) আটক করা হয়।
পুলিশ বলছে, আটককৃতরা গরু চুরি করতে গিয়ে ধরা পড়েছে । এসআই আবুল হাশেম তাদেরকে আটক করে থানায় নিয়ে যান।
