বেনাপোল বন্দর থেকে অর্ধ কোটি টাকার ভারতীয় নকল দুলহান কেশ কালা তেলের একটি চালান আটক করেছে বেনাপোল কাস্টমসের শুল্ক ও গোয়েন্দা বিভাগ।
বেনাপোল কাস্টম হাউসের শুল্ক গোয়েন্দা বিভাগের উপ-পরিচালক এইচ এম শরীফুল হাসান জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে বন্দরের ১৪ নং শেডে অভিযান চালিয়ে রবিবার সন্ধ্যায় ভারত থেকে আমদানিকৃত নকল দুলহান কেশকালা তেলের ২৫ টনের চালানটির ৯৬৪ কার্টুন তেল আটক করা হয়। আটক তেলের আমদানি কারক ঢাকার হাটখোলা রোডের আরশান ট্রেড ইন্টারন্যাশনাল। চালানটি বন্দর থেকে খালাশ নেবার জন্য ফ্যামিলিয়ার ইন্টারন্যাশনাল নামের একটি ক্লিয়ারিং এজেন্ট কাস্টমসে কাগজ পত্র জমা দেয়, যার বি /ই নং সি ৫৭৭৭৯ তাং ১৫/১০/১৫। চালানটি ১৩ অক্টোবার ভারত থেকে আমদানি হয়, যার মেনিফেস্ট নং ৪৪৪৮০।
