জামালপুরের ইসলামপুরে আদালতের নির্দেশে ৫০ কেজি গাঁজা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে এ গাঁজা ধ্বংস করা হয়।
জানা গেছে, ইসলামপুর থানাধীন আইরমারীর আব্দুল মান্নানের (৩৬) বসত ঘর থেকে এসব গাঁজা আটক করা হয়। কোর্টে প্রর্দশনের জন্য ৯০ গ্রাম গাঁজা নমুনা হিসেবে রেখে বাকি ৪৯ কেজি চার শ গ্রাম আগুনে পুড়িয়ে ফেলা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুকতাদিরুল আহমেদ, মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মনিরুজ্জামান শেখ, ইসলামপুরের সম্ভাব্য মেয়র প্রার্থী প্রভাষক মো. খলিলুর রহমান এবং জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অন্যান্য কর্মকর্তারা প্রমুখ।
