গাজীপুরে ১৮ ঘণ্টা পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার

আপডেট : ১৯ অক্টোবর ২০১৫, ১৫:২১
গাজীপুর মহানগরীর সালনা থেকে অপহরণের আঠার ঘণ্টা পর এক স্কুল ছাত্রী (৮) কে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতি (২২) নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দিবাগত রাত ২টা দিকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। অপহৃত শাকিলা দক্ষিন সালনা এলাকার বাসিন্দা আসাদ মিয়ার মেয়ে। 
 
কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মো. মোবারক হোসেন জানান, রবিবার সকাল ৮টার দিকে সালনা ভি-সান প্রি ক্যাডেট স্কুলের নার্সারি ক্লাসের ছাত্রী শাকিলা (৮) স্কুলে যাওয়ার পথে ইতি নামের এক মহিলা অসৎ উদ্দেশ্য তাকে ফুঁসলিয়ে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা আসাদ মিয়া জয়দেবপুর থানায় অভিযোগ করলে পুলিশ সালনা এলাকা থেকে সন্ধ্যায় অপহরণ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইতিকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তিতে সাভারের গৌরিপুর বি-বাংলা এলাকার রবি মৃধার বাড়ি থেকে রাত ২টার দিকে অপহৃত শিশু শাকিলাকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ইতি বগুড়া জেলার শেরপুর থানার বাদড়া এলাকার আব্দুল করিমের মেয়ে।