সুঘর জমিদার বাড়ি থেকে চুরি হওয়া কষ্টি পাথরের শিবলিঙ্গ উদ্ধার করেছে র্যাব। রবিবার রাতে হবিগঞ্জের সদর উপজেলার সুঘর গ্রামে অভিযান চালিয়ে কষ্টি পাথরের এই পুরাকীর্তি উদ্ধার করা হয়। এ সময় একজনকে র্যাব আটক করে।
র্যাব-৯ এর সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সহকারী পরিচালক এএসপি মাঈন উদ্দিন চৌধুরী জানান, অভিযানকালে আলী হোসেন (৫৬) নামে একজনকে আটক করা হয়। সে হবিগঞ্জের সদর উপজেলার বনগাঁও গ্রামের নূর হোসেনের ছেলে।
তিনি আরো জানান, আলী হোসেন জমিদার বাড়ি থেকে কষ্টি পাথরের মূল্যবান এ শিবলিঙ্গটি চুরি করেছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে এসব পুরাকীর্তি একটি সংঘবদ্ধ দলের মাধ্যমে বিদেশে তারা পাচার করে থাকে।
