হাজীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী নিহত

আপডেট : ১৯ অক্টোবর ২০১৫, ২০:৫০
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী (৪০) নিহত হয়েছেন।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে স্থানীয়রা উপজেলার ৬নং ওয়ার্ড মকিমাবাদ চরবাড়ী এলাকা সংলগ্ন রেলওয়ে ব্রিজের পশ্চিম পাশে অজ্ঞাত এক নারীর লাশ দেখে হাজীগঞ্জ থানায় খবর দেয়। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে রেলওয়ে থানা পুলিশকে জানায়। রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর নিয়ে যায়।