হাতের ইনজুরির কারনে ভারতের বিপক্ষে বাকি দুই ওয়ানডে ম্যাচে আর খেলা হচ্ছে না দক্ষিণ আফ্রিকার সিনিয়র ব্যাটসম্যান জেপি ডুমিনির।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে অফিসিয়াল টুইটারে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে তৃতীয় ওয়ানডেতে ডুমিনি তার ডান হাতে ইনজুরিতে পড়েন। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে ২-৩ সপ্তাহ সময় লাগবে। ওয়ানডে স্কোয়াডে ইতোমধ্যেই ডুমিনির পরিবর্তে ডিন এলগারকে অন্তর্ভূক্ত করা হয়েছে। আগামী ২২ অক্টোবর চেন্নাইয়ে পরবর্তী ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাসস।
