মেসি- রোনালদোর সঙ্গে আমাকে তুলনা করবেন না’

আপডেট : ২০ অক্টোবর ২০১৫, ১৫:২১
বিশ্বের শীর্ষ দুই তারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তাকে তুলনা না করার অনুরোধ জানিয়েছেন বায়ার্ন মিউনিখের তারকা ফরোয়ার্ড রবার্ট লেওয়ানডোভস্কি। তার মতে সবাই নিজ নিজ জায়গায় ভিন্ন। 
 
 
সম্প্রতি দুর্দান্ত ফর্মে রয়েছেন পোলিশ এই স্ট্রাইকার। শেষ সাতটি ম্যাচে তার কাছ থেকে এসেছে ১৫ গোল। লেওয়ানডোভস্কি বলেছেন, তারা সবাই ভিন্ন খেলোয়াড়, ভিন্ন তাদের পজিশন। ক্রিস্টিয়ানো বাম দিকে আক্রমণাত্মক খেলেন, মেসি খেলেন মাঝখানে। আমি সামনের দিকে। যদিও মাঝে মাঝে পিছনে এসে দলীয় কম্বিনেশনে ভূমিকা রাখার চেষ্টা করি। কখনই ৯০ মিনিটে আমি বলের জন্য অপেক্ষা করিনা, আমি ম্যাচে অংশগ্রহণ করতে চাই। আমার বয়স এখন ২৭, প্রতিটি বছরই আমি নিজেকে আরো ভাল দেখতে চাই। আরো বেশী গোল করতে চাই। আমার সেরা সময় এখন এসেছে। যতদিন সম্ভব এটা চালিয়ে যেতে চাই। একজন স্ট্রাইকার হিসেবে এটা সবসময় এতো সহজ নয়। গুরুত্বপূর্ণ মুহূর্তে ভাল করতে হলে প্রতিটি ম্যাচেই লড়াই করতে হয়। এতে অবশ্য আমার সতীর্থদেরও ভূমিকা আছে। 
 
 
বর্তমানে বিশের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে অনুশীলন শিডিউলের কথাও উল্লেখ করেছেন লেওয়ানডোভস্কি। তবে এখনই ইউরোপিয়ান গোল্ডেন শু সম্পর্কে কিছু বলতে চান না। তিনি বলেন, প্রতিনিয়ত আমি কঠোর পরিশ্রম করছি। আমার পজিশনে সবাইকে লড়াই করতে হয়। ডিফেন্ডারদেরও অবশ্য পরিশ্রম করতে হয়। টেকনিক সবকিছুর উর্ধে হলেও শক্তিও এখানে গুরুত্বপূর্ণ। বাসস।