যমুনা নদীতে নারীর লাশ উদ্ধার

আপডেট : ২০ অক্টোবর ২০১৫, ১৮:০৮
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জূনা  যমুনা নদী থেকে অজ্ঞাত (৩০) নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
জানা গেছে, মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে উপজেলার অর্জুনা গ্রামে ঘেঁষা যমুনা নদীতে অজ্ঞাত নারীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
 
পুলিশের ধারণা, লাশটি জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় প্রবাহমান ওই নদী থেকে ভূঞাপুর এলাকাধীন যমুনা সেতুর দিকে ভেসে যাচ্ছিল।
 
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কবির জানান,  লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।