গান পাউডার, জিহাদী বই-লিফলেটসহ যুবক আটক

আপডেট : ২০ অক্টোবর ২০১৫, ১৯:০৩
গাইবান্ধায় গান পাউডার এবং জিহাদি বই ও লিফলেটসহ আতিকুর রহমান (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শাহবাগ গ্রামের বাসিন্দা।
 
মঙ্গলবার দুপুর একটার দিকে জেলা শহরের নির্বাচন অফিসের সার্ভার স্টেশনের পাশে ধানঘড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।
 
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন সরদার বলেন, ‘ওই এলাকার অব. সেনা সদস্য রোস্তম আলীর বাসায় অভিযান চালানো হয়। এ সময় প্রায় ২০ কেজি গান পাউডার এবং বেশকিছু জিহাদী বই ও লিফলেটসহ ওই যুবককে আটক করা হয়।’