মৌলভীবাজারের শমসেরনগর রোডে অবস্থিত কৃষি ব্যাংকে ডাকাতি হয়েছে। ডাকাতরা ৬লাখ ২৬হাজার টাকা লুটে নিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় সিকিউরিটি গার্ডসহ ৩জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক আটকদের পরিচয় পাওয়া যায়নি।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ সালেক জানান, ব্যাংকের জানালার গ্রিল কেটে ডাকাতরা নগদ ৬লাখ ১৬হাজার ১১০টাকা নিয়ে যায় বলে রাত দশটার দিকে ব্যাংক ম্যানেজার ফোন করে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌচ্ছে সিকিউরিটি গার্ডসহ তিন জনকে আটক করে । এ ব্যাপারে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
