কুমিল্লার চৌদ্দগ্রামে বাসচাপায় আমির হোসেন (৪৫) নামে এক কুয়েত প্রবাসী নিহত হয়েছেন। বুধবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার সুজাতপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আমির হোসেন ওই উপজেলার বাতিসা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমির হোসেন মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা আমিরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম থানার ওসি মো. ফরহাদ হোসেন জানান, বাসটিকে আটক করতে পারলেও গাড়ির চালক ও হেলপার পালিয়ে গেছে।
