শাহ আমানতে স্বর্ণ, মোবাইল ও সিগারেট উদ্ধার

আপডেট : ২১ অক্টোবর ২০১৫, ১৫:৩২
 
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে দুই যাত্রীর কাছ থেকে ২০ লাখ টাকার সোনা, ৪২টি মোবাইল সেট ও ২০ কার্টন সিগারেট জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। বুধবার সকালে এগুলো জব্দ করা হয়।
 
শুল্ক গোয়ন্দা অধিদফতরের সহকারী পরিচালক প্রণয় চাকমা জানান, সকালে ইয়াছির আরাফাত ও মো. জয়নাল নামের দুই যাত্রী ‘ফ্লাই দুবাই' এর একটি ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছান। এসময় তাদের কাছ থেকে ২ লাখ টাকা মূল্যের ৪৬০ গ্রাম সোনা উদ্ধার করা হয়। এছাড়া ৪২টি মোবাইল ও ২০ কার্টন সিগারেট জব্দ করা হয়।
 
তিনি আরো জানান, আটককৃতদের পাসপোর্ট জব্দ করে ছেড়ে দেয়া হযেছে।